ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০ অক্টোবর সোমবার ১০:০০ টার সময় রবি প্রণোদনা/২০২৫-২৬ কর্মসূচির শূভ উদ্বোধন করেছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।
উদ্বোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা খাদ্য কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ সহ বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষকবৃন্দ।
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় ৪৪৯০ (চারহাজার চারশত নববই) জন/বিঘা বরাদ্দ পাওয়া গেছে। রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ (বিশ) কেজি করে গম বীজ অথবা ০১ (এক) কেজি করে সরিষা বীজ অথবা ১০ (দশ) কেজি করে চিনাবাদাম বীজ অথবা ০১ (এক) কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ০৫ (পাঁচ) কেজি করে মুগ বীজ অথবা ০৫ (পাঁচ) কেজি করে মসুর বীজ অথবা ০৮ (আট) কেজি করে খেসারি বীজ অথবা ০২ (দুই) কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
Aminur / Aminur
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত