বিসিবি নির্বাচন
সুজনের বিপক্ষে লড়বেন নাজমুল আবেদীন ফাহিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এবারের নির্বাচনে তেমন চমক নেই বললেই চলে। বেশ ঢিলেঢালাভাবে চলছে মনোনয়নপত্র বিক্রয় ও সংগ্রহের কাজ। এমন নিরুত্তাপ পরিবেশে খানিক উত্তাপ ছড়ালেন নাজমুল আবেদীন ফাহিম। প্রথমবারের মতো বিসিবির নির্বাচনে আসছেন এই ক্রিকেট পরামর্শক।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে কাউন্সিলরশিপ নেয়া এই সংগঠক লড়বেন আরেক হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে। অনেকেই ধারণা করছিলেন এবারো ক্যাটাগরি-৩ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন সুজন। কিন্তু চমক দিয়ে এবার নমিনেশন ফর্ম নিলেন ফাহিম।
বিষয়টি নিজেই জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, এবার আমি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়ন ফর্ম তুলতে আজ বিসিবিতে এসেছি।
ক্যাটাগরি-৩-এ ভোটার সংখ্যা ৪৩ জন, যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। বিসিবির পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নাজমুল আবেদীন ফাহিম নির্বাচনী দৌড়ে টিকে থাকেন, নাকি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন!
জামান / জামান
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স