আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং-এর মতো সামাজিক সমস্যাগুলো দূরীকরণে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, আসন্ন উৎসব-পার্বণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আত্রাই একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে বজায় থাকে।
সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং,
আত্রাই থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম,
ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন, উপজেলা মুক্ আফজাল হোসেন, মঞ্জরুল আলম, মামনুর রশিদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান