বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শক জয়াবর্ধনে
আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে থাকছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
আগামী ১৫ অক্টোবর হবে টুর্নামেন্টেটির ফাইনাল। এরপর জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপেও থাকবেন তিনি। এখানেই শেষ নয়। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে জয়াবর্ধনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও কাজ করবেন পাঁচ মাস।
তার দায়িত্ব নেয়া প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলছেন, নতুন ভূমিকায় মাহেলাকে স্বাগত জানিয়ে আমরা সত্যিই খুব খুশি। ওর উপস্থিতিতে শ্রীলঙ্কার সিনিয়র ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা অনেক উপকৃত হবে।
সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের তালিকায় থাকবেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক নিজেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ২০১৪ সালে ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়। কিন্তু ২০১৬ সালে শ্রীলঙ্কা গ্রুপ পর্বেই ছিটকে যায়। এবার দেখার জয়াবর্ধনের উপস্থিতিতে মরুদেশে শ্রীলঙ্কা কেমন পারফর্ম করে।
জামান / জামান
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ