অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই হয়তো আবার ভারতীয় দলে ফিরছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি তিনি। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন। তাকেই অধিনায়ক করা হয়েছে।
বেঙ্গালরুতে সেন্টার অফ এক্সিলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। প্রথম ম্যাচ শুরু ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর। তার পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ভারতের। প্রথম টেস্ট হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। সেই সিরিজের আগে ক্রিকেটারদের পরখ করতে চাইছেন নির্বাচকরা।
দু’টি ম্যাচেই পান্ত অধিনায়ক। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। চোট কাটিয়ে ৯৫ দিন পর আবার খেলতে দেখা যাবে তাকে। দু’টি ম্যাচেই সহ-অধিনায়ক সাই সুদর্শন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিদ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজরা দ্বিতীয় ম্যাচে খেলবেন।
শামি রঞ্জি খেললেও তার কথা যে নির্বাচকরা ভাবছেন না, তা ভারত ‘এ’ দল দেখেই পরিষ্কার হয়ে গেল। ভারতের জাতীয় দলে যারা নিয়মিত নন, বা চোট কাটিয়ে ফিরছেন তাদের প্রথমে ঘরোয়া ক্রিকেট খেলে তার পর মূল দলে জায়গা করতে হয়। সেই কারণেই পান্তকে ভারত ‘এ’ দলে রাখা হয়েছে। শামির কথা নির্বাচকরা ভাবলে তাকেও নেওয়া হত। এর থেকেই বোঝা যাচ্ছে, ভারতীয় জার্সিতে শামির খেলার সম্ভাবনা আর নেই।
প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল—
ঋষভ পান্ত (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।
দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল—
ঋষভ পান্ত (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও আকাশদীপ।
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ