ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হত্যাসহ ৯ মামলার আসামিকে বাঁচাতে পুলিশের নাটকীয়তা, আশুলিয়ায় বিক্ষোভ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ২:১

হত্যাসহ ৯টি মামলার এজাহারনামীয় আসামি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার ওরফে কিলার শিকদারকে হত্যা মামলার পরিবর্তে চাঁদাবাজির মতো লঘু মামলায় আদালতে প্রেরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায়  আশুলিয়া থানা ফটকের সামনে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইয়ুব আলী সিকদারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখলসহ মোট নয়টি গুরুতর মামলা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনকভাবে হত্যাসহ অন্যান্য গুরুতর অভিযোগ বাদ দিয়ে কেবল চাঁদাবাজির মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে। তাদের দাবি, এটি একজন প্রভাবশালী অপরাধীকে রক্ষার অপচেষ্টা এবং বিচার প্রক্রিয়া ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র।

কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ওয়ালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার আহবায়ক মুহাম্মদ মারুফ ইসলাম তামিম, জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম শুভ প্রমুখ।

বক্তারা সতর্ক করে বলেন,“আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইয়ুব আলী সিকদারকে জামিনের আগেই জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানো হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তারা একই সঙ্গে আশুলিয়া থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনারও দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন—জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার
যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ফয়সাল হোসেন ফাল্গুন, মুহাম্মদ আল কাফিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। আয়োজনে সংহতি জানান আপ বাংলাদেশ, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এর সঙ্গে  মাঠে থাকার ঘোষণা দেন তারা। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন