রৌমারীতে ৩১ দফা বাস্তবায়নে মটর সাইকেল যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ২৮,কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্যপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। চলতি মাসের শুরু থেকেই কেন্দ্রিয় ঘোষনা মোতাবেক ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো মেরামত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
দাঁতভাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে ও চায়ের দোকান সহ গুরুত্বপূর্ণ এলাকায় এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু ও আব্দুল কাইয়ুম আকন্দ, নুর আলম খান হিরো, উপজেলা বিএনপির সদস্য দাখিরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও এলাকাবাসি।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় জনগণের হাতে লিফলেট তোলে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তোলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বিএনপি নেতৃ বৃন্দ মনে করেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তবসম্মত ও জরুরি পরিকল্পনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেন। এই ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমরা বিগত ১৭ টি বছর স্বৈরাচারী হাসিনা দ্বারা বারবার নির্যাতিত হয়েছি। ছাত্র-জনতা ও আমাদের আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। তিনি আরোও বলেন, গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর নতুন স্বাধীন বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করে। গণ-মানুষের পক্ষের দল বিএনপি ও অঙ্গ সংগঠন সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে এবং বিএনপির পরিচ্ছন্ন রাজনৈতিক তৈরি করতে হলে, তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের সুসংগঠিত করা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ