ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে ছাত্রদল


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ২:২১

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী পরিবারের পাশে সব সময়ই আছে এবং থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রনেতা বিপ্লব মিত্র। দৈনিক সকালের সময়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে শত সহস্র অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা, হয়রানির শিকার হয়েও রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। 

বিপ্লব মিত্র বলেন, ছাত্রদল শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আস্থায় পাড়ি দিতে চায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আগামী দিনগুলো। 

ছাত্রদল যেকোনো আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত উল্লেখ করে ছাত্রনেতা বিপ্লব জানান, জুলাই গণঅভ্যুত্থানে  সরকারের বিরুদ্ধে আপামর জনতার গড়ে তোলা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কখনো কখনো মৃত্যু অবধারিত জেনেও অধিকার আদায়ের সংগ্রামে রাজপথের আন্দোলনে পিছপা হয়নি সংগঠনটির নেতাকর্মীরা।

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের কেন্দ্রীয় এবং মহানগরের দায়িত্বশীল নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান এই ছাত্রনেতা। ছাত্র রাজনীতির পাশাপাশি মানবিক কাজগুলোও করছে সংগঠনটি। একটি স্বচ্ছ সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপি'র দেয়া ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে একনিষ্ঠ ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

পরিচ্ছন্ন রাজনীতি এবং মেধাবী নেতৃত্বই পারে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ রাজনীতিকে আরো এগিয়ে নিতে, আরো বেশি ফলপ্রসু করতে- এমনটাই জানান ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের এই ছাত্রনেতা। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে ছাত্রদল মনোনীত প্রার্থীর পক্ষে ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রনেতা বিপ্লব মিত্র।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন