ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৪:৭

‘‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলা ও এলজিইডি আয়োজনে বুধবার (২২ অক্টোবর) সকালে পরিষদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে। 
লাকসাম উপজেলা প্রকৌশলী মোঃ সাদিকুল জাহান রিদানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম, সাংবাদিক, ট্রাফিক কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান জুয়েল, পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ মানিক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম স্বপন প্রমুখ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা শিক্ষার্থী আছো তোমারা রাস্তায় বের হলে প্রথমে কি করতে হবে ডানে বামে তাকাতে হবে তাই না এবং সাবধান ভাবে রাস্তায় চলাচল করতে হবে। লাকসাম পৌরসভায় প্রত্যেকটি অটোরিক্সা লাইসেন্স আওতায় নিয়ে আসবো। ১৮ বছরের নীচে কোন লোককে লাইসেন্স দিব না। ইউনিয়ন পরিষদ থেকে যারা স্থানীয় তাদেরকে লাইসেন্স দিবে। মিশুক অটোরিক্সার কমিটি হবে। দিনের বেলায় বাজারে মালামাল লোড আনলোডিং করতে পারবে না। ফুটপাতের দোকানগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ে আসবো। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত