দেশে শেখ হাসিনার মতো এত উন্নয়ন আর কেউ করেনি : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে এপর্যন্ত যা উন্নয়ন হয়েছে সব শেখ হাসিনার আমলেই। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, উপবৃত্তি, স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও স্যানিটেশনসহ সুপেয় পানির ব্যবস্থা করে দেয়া সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা আর সুযোগ্য নেতৃত্বের কারণেই। আমি কাজের মানুষ। শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী জনগণের সেবক হিসেবে জনগণের কল্যানে দেশের উন্নয়নে কাজ করা আমার নেশা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় জগন্নাথপুর উপজেলা অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একটা সময় বিশুদ্ধ পানির অভাবে মানুষ মারা যেতো । কিন্তু এখন আর পানি বাহী কোনো রোগে মানুষকে মরতে হবেনা। এছাড়াও করা হয়েছে স্যানিটেশন এর ব্যবস্থা। সবই সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা ও সাহসী নেতৃত্বের কারণে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক আহমেদ।
বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি, নুরুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দীন, ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালি। এ সময় জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জামান / জামান
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা
আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি
বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার
হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা
নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা
মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি