মনপুরায় কোস্ট'র সিপিসিআরবি প্রকল্প সমাপনী শিক্ষণ ও মতবিনিময়
ভোলার মনপুরায় কোস্ট ফাউন্ডেশন'র সিপিসিআরবি প্রকল্প সমাপনী স্টেকহোল্ডারদের সাথে শিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট নেটওয়ার্ক'র সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই প্রকল্প সমাপনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোস্ট ফাউন্ডেশন'র প্রকল্প সহকারি পরিচালক রাশিদা বেগম'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কোস্ট ফাউন্ডেশন'র উপজেলা কর্মকর্তা মোঃ ইউনুছ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, এলজিইডি সহকারি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, চর ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, দক্ষিন সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম চন্দ্র দাস।
তথ্য মতে, স্টার্ট নেটওয়ার্ক'র সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন বাস্তবায়িত সিপিসিআরবি প্রকল্পের মাধ্যমে মনপুরায় প্রায় ১০ টি সাঁকো'র স্থলে ১০ টি কাঠের ব্রীজ নির্মান, ২০ টি স্কুল কাম সাইক্লোন সেল্টার মেরামত, ৮ টি সাইক্লোন সেল্টারের ছাদ সংস্কার, ৯ টি সেল্টারে ওয়াশরুম মেরামত, ১৮ টি সোলার সেট ও ৪০ টিরও বেশি সেন্টারে ওয়াশরুম সরঞ্জাম দেয়া হয়েছে। এছাড়াও দুর্যোগকালিন সময়ে ব্যবহারের জন্য ভলেনটিয়ারদের ক্যাপ, রেইনকোট, বেস্ট, লাইট, বাশি দেওয়া হয়েছে। পাশাপাশি সেল্টারগুলোতে ১ টি করে রোগীবহনকারি স্ট্র্যাচার ও ফাস্টএইড বক্স দেয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার