আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা সাম্প্রতিক সময়ে আরো বেড়েছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। সর্বশেষ এশিয়া কাপে দুই দলের মাঠের লড়াইয়েও ছিল দুই দেশের সম্পর্কের নেতিবাচক প্রভাব। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয় ভক্তদের মধ্যে।
দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় জাতীয় দলের খেলা দেখতে অপেক্ষা করতে হয় এসিসি কিংবা আইসিসি ইভেন্টের জন্য। এবার জাতীয় দলের বাইরেও দেখা হচ্ছে দুই দলের।
সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে হংকংয়ে অনুষ্ঠিত হবে সিক্সেস টুর্নামেন্টে। এই আসরে ভারত, পাকিস্তান দুই দেশই অংশ নিচ্ছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
মোট ১২ দল খেলবে এই টুর্নামেন্ট। ৫ ওভারের ম্যাচে খেলবেন ছয় ক্রিকেটার। আব্বাস আফ্রিদিকে অধিনায়ক করে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক।
ভারতের অধিনায়ক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট।’
পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
এমএসএম / এমএসএম
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম