ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২২-১০-২০২৫ বিকাল ৫:৩৩

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ এবং পুলিশি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশ মো. রায়হান (২৬) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রুপন নাথ। 

গ্রেফতারকৃত রায়হান হাটহাজারী পৌরসভা ফটিকা ৬নং ওয়ার্ড হাদী চৌধুরীর বাড়ির মোঃ আবুল কালামের পুত্র। সে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ছিল বলে জানা গেছে। 

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, গ্রেফতারকৃত রায়হান এক সময়ে হাটহাজারী কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিল। বর্তমানে তার কোন পদ-পদবী নেই। 

ঘটনা সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুরে পৌরসভার আলীপুরে তানভির নামে স্কুল ছাত্র হত্যার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিজ্ঞ আদালতে নেয়া হচ্ছিল। ওই সময় গ্রেফতারকৃত শিবির নেতা হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি রায়হানকে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে সংশ্লিষ্ট থানা পুলিশের এক অফিসার নিষেধ করে। এতে ওই শিবির চড়াও হয়ে পুলিশের উপর আক্রমণ করে এবং পুলিশি কাজে বাধা প্রদান করায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ