ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৩-১০-২০২৫ দুপুর ১:২৩

“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম, প্রতিবন্ধী কর্মকর্তা মুনসুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাঘা পৌরসভা দল ও বাজুবাঘা ইউনিয়ন দল। রোমাঞ্চকর খেলায় বাঘা পৌরসভা ২-১ গোলে জয় লাভ করে। খেলা উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ধারাভাষ্য দেন বিপ্লব কুমার রায়, শরিফুল ইসলাম ও আব্দুল হানিফ মিঞা।

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বর্ণিল সাজে সজ্জিত মাঠে তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে বাঘা উপজেলায় খেলাধুলার চেতনা আরও বিকশিত হবে এবং তরুণ সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত