রাণীনগরে অভিযান চালিয়ে আটশ মিটার চায়না দুয়ারী জাল পুড়ে ভূষিবত
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪০টি (৮০০ মিটার)৷ অবৈধ চায়না দুয়ারী জাল পুড়ে ভূষিবত করা হয়েছে যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। বুধবার বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উচ্ছেদ করা চায়না দুয়ারী জাল আগুনে পুড়ে ভূষিবত করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান দিন দিন উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অবৈধ চায়ানা দুয়ারী মাছ ধরার জাল প্রতিরোধে মৎস্য অফিসে জনবল সংকট নিয়েও প্রায়শ উপজেলার বিভিন্ন জলাধারে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। যদি অফিসে পর্যাপ্ত জনবল থাকতো তাহলে এই ধরনের অভিযান আরো বেশি বেশি পরিচালনা করা সহজতর হতো। আর উপজেলাতে এই ধরণের নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতাও অনেকটা কমানো সম্ভব হতো। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই ধরণের অভিযান চলমান রাখা হয়েছে আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে