নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ সেমিস্টারের বিশেষ এ্যাডমিশন ফেয়ার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের মূল কটকের সামনে ফিতা কেটে এ বিশেষ ফেয়ার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর কানাই লাল সরকার। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য, সৈয়দ হাফিজুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, অর্থ ও হিসাব বিভাগ এর (চলতি দায়িত্ব) পরিচালক, ড. মো: রউফ বিশ্বাস, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশেষ এ এ্যাডমিশন ফেয়ার চলবে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। বিশেষ এ ফেয়ার চলাকালীন সময়ে ভর্তি হলেই থাকছে আকর্ষণীয় সব অফার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দেওয়ার জন্যই বছরের বিশেষ বিশেষ সময়ে এই বিশেষ ফেয়ারের আয়োজন করা হয়। যা কিনা ফেয়ার চলাকালীন সময় ছাড়া অন্য সময় ভর্তি হলে এই সুযোগ-সুবিধা দেওয়া হয় না।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা