ঠাকুরগাঁওয়ে চাতালে পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ভুট্টা ও ধানের বস্তা চুরি ঠেকাতে গিয়ে নিজ চাতালেই রহস্যজনকভাবে মারা গেছেন এক প্রবীণ ব্যবসায়ী। শুক্রবার ভোরে মথুরাপুর মাস্টারপাড়ার কাদের চাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম খায়রুল ইসলাম (৭২)। তিনি ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। ভাড়া নেওয়া চাতালে তিনি ভুট্টা ও ধানের ব্যবসা করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি খায়রুল ইসলামের চাতাল থেকে নিয়মিতভাবে ভুট্টা ও ধানের বস্তা চুরি হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই রাতে চাতালে থেকে পাহারা দিতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি প্রতিদিনের মতো চাতালে যান। পরে শুক্রবার ভোর ৩টার দিকে চাতালের নাইটগার্ড তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, খায়রুল ইসলাম সাবেক সুগার মিলের কর্মচারী ছিলেন। অবসর নেওয়ার পর তিনি সিজনভিত্তিক ধান, গম ও ভুট্টার ব্যবসা করতেন। তিনি ডায়াবেটিস, হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে। পরিবারের ধারণা, রাতের কোনো এক সময় স্ট্রোক বা রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে তিনি মারা যেতে পারেন।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।”
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’