ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:৫১

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে ১৬ কেজি ইলিশ মাছ ও তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করার অপরাধে তিন জন জেলেকে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানটি পরিচালনা করেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম, এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ মাসুম বিল্লাহ।

সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন,
“মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা