ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

এল ক্লাসিকোয় তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১১:১৭

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগের মৌসুমে একচেটিয়া আধিপত্য দেখিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। চার ম্যাচের সবকটিতেই জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল। নতুন মৌসুমে প্রথম এল ক্লাসিকোয় নামার আগেই উভয় দলের ভাবনায় ফুটবলারদের চোট। এক্ষেত্রে এগিয়ে বার্সা, তাদের বেশ কয়েকজন তারকা মাঠের বাইরে। হ্যামস্ট্রিংয়ের চোট না সারায় রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া।
গত শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে চোট সেরে মাঠে ফিরেছিলেন বার্সার দুই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। এল ক্লাসিকোর আগে রাফিনিয়ার ফেরা নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন ক্লাবটির জার্মান কোচ ফ্লিক। কিন্তু অনুশীলনে ফেরার পর তিনি বৃহস্পতিবার অসুস্থ বোধ করেন। ফলে ২৮ বছর বয়সী এই তারকা শুক্রবার আর অনুশীলন করেননি।
আগামীকাল (রোববার) মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় ম্যাচটি শুরু হবে। রোমাঞ্চকর এই লড়াই থেকে ছিটকে পড়া রাফিনিয়া ঠিক কবে নাগাদ ফিরবেন সেই নিশ্চয়তাও মেলেনি। ধারণা করা হচ্ছে পুরোপুরি সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে এই ব্রাজিল তারকার। ইতোমধ্যে প্রত্যাশার চেয়ে বেশি সময়ই তিনি মাঠের বাইরে রয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার সবশেষ পাঁচ ম্যাচে খেলতে পারেননি রাফিনিয়া।
নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে, তার আগে রাফিনিয়ার মাঠে ফেরার সম্ভাবনা কম–ই। অক্টোবর উইন্ডোতেও তিনি দুটি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন। এদিকে, বার্সেলোনার ইনজুরির তালিকাও বেশ লম্বা। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান বাইরে আছেন আরও লম্বা সময় ধরে। এ ছাড়া নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, মিডফিল্ডার গাভি, দানি ওলমো ও পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কিও মাদ্রিদ ম্যাচ খেলতে পারবেন না। এ ছাড়া জুলস কুন্দে এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও দ্বিধা রয়েছে।
সবমিলিয়ে প্রথম ক্লাসিকোর আগে বেশ দুশ্চিন্তায় কাতালান কোচ ফ্লিক। তিনি নিজেও গত ম্যাচের কার্ডজনিত কারণে এল ক্লাসিকোয় ডাগআউটে দাঁড়াতে পারবেন না। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ কঠিন লড়াইয়েই নামতে হচ্ছে বার্সাকে। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার অবস্থান দুইয়ে।

 

 

Aminur / Aminur

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

মুশফিকের শতক ও চারশ’র আশায় মধ্যাহ্নভোজে বাংলাদেশ