কোনাবাড়িতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়িতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৫ অক্টোবর) সকালে কোনাবাড়ী থানা বিএনপির সাবেক আহবায়ক মো. রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এ পরিছন্নতা অভিযান শুরু করা হয়।
নিজ আঙ্গিনায় পরিষ্কার রাখি সকলের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান মামুন বলেন,দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে ফুটপাত পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এসময় তিনি নিজ আঙ্গিনাসহ আশেপাশের এলাকা পরিস্কার রাখতে সবার প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, কোনাবাড়ী থানা যুবদলের আহবায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ,৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজি,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আয়নাল হোসেন,
কোনাবাড়ী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত