ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আওয়ামীলীগ নেতা বক্কর শেখের নির্যাতনে বিধবা নারী গুরুতর আহত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১২:১২

খুলনার বটিয়াঘাটায় আওয়ামীলীগ নেতা আবু বক্কর শেখের নির্যাতনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তার হাত থেকে রেহাই পাচ্ছে না হিন্দু, মুসলমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লুটপাট আর অন্যের জমি দখল তার কাছে এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলেও কোন ফল মিলছে না। তিনি এখন এলাকায় হুংকার দিয়ে বলেন, প্রশাসন তার কাছে স্বাভাবিক বিষয়। এমনকি বক্কর শেখ বিএনপি নেতা বলেও দাবিদার।
এদিকে, বটিয়াঘাটার প্রয়াত সাবেক পোষ্ট মাষ্টার আয়ূব আলী সরদারের পরিবার মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে আবু বক্কর বাহিনির হাতে চরম নৃশংসতার শিকার হয়েছেন। আয়ূব আলীর স্ত্রী পারভীন বেগম বটিয়াঘাটা থানায় তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, জোরপূর্বক জায়গা দখল করতে এসে গাছপালা, ঘরদুয়ার ভাংচুর করতে শুরু করে। বাধা দিতে গেলে নির্মম ভাবে তার উপর হামলা করা হয়। সন্ত্রাসীদের লোহার রড, বাঁশের লাঠির আঘাতে তার বাম চোখের নিচে ফুলে কালো হয়ে আছে, হাটুর একাংশ ভেঙ্গে যাবার উপক্রম, হাতের কুনুই ফেটে গেছে। তারা গলার চেইন, কানের দুল ছিড়ে নিয়েছে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। অভিযোগে আবু বক্করসহ মাসুদ রহমান শেখ, ইব্রাহীম শেখ ও তানিয়া বেগমের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পরেই পারভীনকে নিয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। চিকিৎসা সনদ নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বর রমেন্দ্রনাথ রায় জানান, আবু বক্কর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আয়ূবের জায়গা দখরের চেষ্টা করেছে। তার স্ত্রীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আবু বক্কর শেখ বিএনপির কথিত নেতা। আওয়ামীলীগের সময়ে হারুন সাহেবের হাতে ফুলের মালা দিয়ে যোগ দেয়। কোন কালেও সুখদাড়া বাজারে বিএনপি অফিস ছিলনা। অথচ সুচতুর বক্কর ৫ আগষ্টের পর নিজেকে বিএনপি নেতা বানাতে সম্পূর্ণ মিথ্যা ভাবে বিভিন্নজনকে আসামী দিয়ে একটি মামলা করে। একই এলাকার অর্জুন দাস জানান, মিথ্যা একটি ঘটনা নিয়ে তাকে এবং তার ছেলেকে ডেকে নিয়ে আবু বক্কর মারপিট শুরু করে। পরে থানায় বিষয়টি নিয়ে বসাবসি হলে ক্ষমা চেয়ে রেহাই পায়।
মণি শেখ জানান, দীর্ঘদিন ধরে চাচা আবু বক্কর তাদের উপর অত্যাচার করে আসছে। একই ভাবে মরহুব আয়ূব শেখের স্ত্রী পারভীন বেগমের উপর অত্যাচার শুরু করেছে। তার জায়গাজমি দখল করে নেয়ার পায়তারা করছে।
বিষয়টি সম্পর্কে আবু বক্কর শেখের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় গাছ কাটতে গেলে ইটপাটকেল ছুড়ে মারে। আমরা গাছ কাটতে পারিনি। পারভীন মহিলা মানুষ তার গায়ে হাত দেয়ার প্রশ্নই ওঠে না।
বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক মো: এজাজুর রহমান শামীম বলেন, আবু বক্কর বিএনপির কেউ নয়। কোন কমিটিতে তার নাম নেই। সে আওয়ামীলীগ করতো। তার কোন প্রকার কাজের দায় বিএনপি নিবে না।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রহিম বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগের পর তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। 

Aminur / Aminur

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা