রাণীনগরে বাতাসে দুলছে পাকা ধানের শীষ বাম্পার ফলনের আসা কৃষকের
নওগাঁর রাণীনগর উপজেলায় রোপা-আমন পাকা ধানের শীষ বাতাসে দুলছে বাম্পার ফলনের আশা কৃষকের। এবার চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় সাড়ে ১৮হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা-আমন ধান লাগানো হলেও শুরুতেই প্রায় ৫শ’ হেক্টর জমির ধান ঢলের পানিতে তলিয়ে যায়। কিন্তু দ্রুত ডলের পানি নেমে যাওয়ার কারণে প্রায় ৩শ’ হেক্টর জমির ধান ক্ষতির কবল থেকে রেহায় পেলেও কৃষি বিভাগের সর্বশেষ তথ্য মতে প্রায় ২শ’ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। সব মিলে বর্তমানে ১৮ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা-আমন ধান মাঠে টিকে আছে। মাঠে মাঠে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, সবুজ ধানের সোনালী শীষে যানান দায় বাম্পার ফলনের আসা কৃষকের মুখের হাসি ।কিছু সংখ্যক আগাম ধান পাক সল্লাল্লাহু ধরলেও সবগুলো ধানখেত রোগমুক্ত রাখতে কৃষকরা কীটনাশক ছিটানো নিয়ে ব্যস্ত সময় পার করছে। কৃষি বিভাগ বলছে শেষ মহুর্তে আবহাওয়া ভালো থাকলে এবারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি রোপা আমন মৌসুমে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা-আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মোট জমিতে আবাদ হয়েছে ১৮ হাজার ৭১০ হেক্টর। ধান লাগানোর শুরুতেই খরার কারণে আবাদযোগ্য জমিতে প্রযোজনীয় সেচ দেওয়ার জন্য মাঠে মাঠে গভীর-অগভীর নলকূপগুলো চালু করা হয়। চলতি রোপা আমন ধানের মৌসুমের জন্য ১হাজার ৭শ’কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সারও বীজ প্রণোদনা প্রদান করা হয়। আবাদপুকুর গ্রামের কৃষক জাকির হোসেন মোঃ ছামছুর রহমান সিলমাদার গ্রামের জয়নুল আবেদিন মামুনুর রশিদ আব্দুল হামিদ, জাফের আলী ও মোবারক হোসেনের সাথে কথা বললে তারা জানান, কৃষি অধিদপ্তরের পরামর্শে বীজ তলা তৈরি করে কিছুটা আগে ভাগেই ধান লাগিয়েছি। আমাদের ধানগুলো অনেক ভালো হয়েছে। শেষ মহুর্তে প্রাকৃতিক দূর্যোগ না হলে আশাকরি ভালো ফলন পাবো। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে জমির শ্রেণী ভেদে প্রায় ১৮ হাজার ৭১০ হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। নিচু এলাকার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা নতুন করে আতব জাতের ধান রোপন করেছে। ভালো ফলনের জন্য কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোন রোগবালাই নেই। সবকিছু ঠিক থাকলে আশাকরি ভালো ফলন পাবে কৃষকরা বলছেন এই কর্মকর্তা ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে