ঈশ্বরদীতে সাধক পলান ফকিরের প্রত্যাগমন দিবস পালিত
ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিক নগর গ্রামের সাধক পলান ফকিরের প্রথম প্রত্যাগমন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার রাতে সাধক পলান ফকির প্রতিষ্ঠিত লালন একাডেমি স্মরণ, আলোচনা সভা ও ভক্তি সংগীতের আয়োজন করে। এতে মূখ্য অতিথি আলোচক হিসেবে সাধক পলান ফকিরের জীবনী সম্পর্কে আলোকপাত করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। মানিকনগর লালন একাডেমির সভাপতি আবুল কালাম আজাদ কালু'র সভাপতিত্বে এবং কণ্ঠশিল্পী ও শিক্ষক আতিকুর রহমান বাবলু'র সঞ্চালনায় আলোচনা করেন পাবনা জেলা জর্জকোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ রেন্টু, ছলিমপুর ইউপি সদস্য স্বপন সরদার, মানিকনগর লালন একাডেমির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সেন্টু সরদার, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, গীতিকার সুরকার ও শিল্পী আমানুর রহমান আমান প্রমুখ। পরে ভক্তি ও ভাব সংগীত পরিবেশন করেন শিল্পী গুরুজী এস এম রাজা, এস এম সীমা সরকার, দয়াল ঘোষ, এস এম অন্ত, রাজিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ভক্তসুধিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা এই অনুষ্ঠান উপভোগ করেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে