ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৩:৫৮

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা ও গাজীপুরের মসজিদের ইমাম ও খাতিবকে গুম করে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গলাচিপা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “ইমাম ও খতিবদের উপর হামলা বা গুমের মতো ন্যক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। যারা ইসলামের খেদমতে নিয়োজিত, তাদের উপর এমন বর্বরোচিত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন