ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ সকাল ৯:১৮

প্রিমিয়ার লিগে লিভারপুলের দুরবস্থা যেন কাটছেই না। শনিবার ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলের পরাজয়ে লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করার রেকর্ডে ফের নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এটি প্রিমিয়ার লিগে তাদের টানা চতুর্থ হার।
চ্যাম্পিয়নস লিগে বুধবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিল লিভারপুল। কিন্তু প্রিমিয়ার লিগে ফিরে আবারও একই চিত্র, ভুলে ভরা রক্ষণ আর ম্লান আক্রমণ।
ওয়েস্ট লন্ডনে ম্যাচের শুরুতেই আঘাত হানে ব্রেন্টফোর্ড। মাত্র ৫ মিনিটে দাঙ্গো ওয়াটারা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে কেভিন শাডে ব্যবধান দ্বিগুণ করেন।
তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে মিলোস কেরকেজের গোল লিভারপুলকে ফিরিয়ে আনে লড়াইয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে আবারও ব্যবধান বাড়ায় ব্রেন্টফোর্ড। ইগর থিয়াগোর সফল স্পটকিক লিভারপুলের জন্য নিশ্চিত করে আরেকটি হতাশাজনক পরাজয়।
শেষদিকে (৮৯ মিনিটে) মোহাম্মদ সালাহ গোল করলেও লিভারপুলকে বাঁচাতে পারেননি। ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় জার্গেন ক্লপের শিষ্যদের।
৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ছয় নম্বরে লিভারপুল। সমান ম্যাচে ৪টি করে জয়-হার ও একটি ড্রয়ে দশে ব্রেন্টফোর্ড।

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড