আমি দল থেকে কিছু নিতে আসিনি, দলকে দিতে এসেছি বারহাট্টায় আব্দুল বারী ড্যানি
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, আমি হারুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেছি। আমার শৈশব কেটেছে এই গ্রামে। এখানকার পাঁচরুখি স্কুল থেকে ৫ম শ্রেণি পাস করে মাদ্রাসায় পড়াশোনা করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সভাপতি ছিলাম। সেখান থেকে দীর্ঘ ৩৩ বছর রাজনীতি করতে করতে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক করেছেন। আমি বারহাট্টার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি যত বড় নেতাই হই না কেন আমি আপনাদের ভাই হিসেবে আছি এবং থাকব আমি দল থেকে কিছু নিতে আসিনি, আমি দলকে দিতে এসেছি।
আমার সাথে যোগাযোগ করতে হলে রাত একটা নাই তিনটা নাই ফোন দিবেন। আমাকে পাবেন। আমি যদি সুযোগ পাই তাহলে নেত্রকোনা বারহাট্টার কোন রাস্তা কাঁচা রাখব না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। ওই সরকারের সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, ২০ হাজারেরও বেশি কর্মী খুন হন এবং বহুজন গুমের শিকার হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণার পর আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, পলাতক ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
এটিএম আব্দুল বারী ড্যানী আরও বলেন, তরুণদের অহংকার তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তাঁর নেতৃত্বে জনগণের রায়ে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামে শনিবার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন সংসদ নির্বাচন' বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদ্বীপ কুমার সরকার শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.আরিফা জেসমিন নাহীন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর পৌরসভার ধানের শীষের সাবেক মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু, সৈয়দ জাহেদুল আলম, আনিসুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, বাউসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, বারহাট্টা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক চন্দন এবং সদস্য সচিব নুরুল হক শেখ প্রমুখ।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান