ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঢাকা -১৪ সংসদীয় আসন: সাজ্জাদুল মিরাজের বিশাল গণসংযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ঢাকা -১৪ সংসদীয় আসনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক সহ এলাকাবাসীকে নিয়ে বিশাল গণসংযোগ করেছেন। 

ঢাকা-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদুল মিরাজ আসনটির অন্তর্ভূক্ত এলাকাসমূহে প্রদক্ষিণ করেন। 

গণসংযোগে তিনি বলেন, আমি সাজ্জাদুল মিরাজ ১৬ টি বছর আওয়ামী ফ‍্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসন বিরোধী রাজপথের আন্দোলনে যতই কঠোর ফ‍্যাসিস্টদের বাধা আক্রমণ গুলি-টিয়ারগ‍্যাস হামলা মামলা ও নিশ্চিত মৃত্যুর আশঙ্কা মোকাবেলা করে প্রতিটি কর্মসমূহকে সফল করতে একদিনও পিছপা হইনি, বারবার গ্রেফতার নির্মম পুলিশী নির্যাতন সহ রাজপথে গুলি খেয়েও নিশ্চিত মৃত্যুর ঝুঁকি  নিয়ে র‍্যাব,পুলিশ বিজিবি'র মারাণাস্ত্র মোকাবেলা করে আমার কর্মীদের নিয়ে শেষ ব‍্যাক্তিটি আমিই ছিলাম। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ও দেশনেত্রী গণতন্ত্রের মা' বেগম খালেদা জিয়ার কর্মী এবং আমার অভিভাবক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একান্ত বাধ্যগত সৈনিক হিসাবে প্রতিটি নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালনে কখনও বিন্দুমাত্র অবহেলা করিনি।

মহান আল্লাহ্ তায়ালা উত্তম ফয়সালাকারি - তিনিই যে কাউকে সন্মানিত করেন এবং তিনিই আবার কেড়ে নেন।

আমি ঢাকা ১৪ সংসদীয় আসনের মাটিতে জন্মেছি এখানের আলো-বাতাসে বড় হয়েছি। এখানের মাটি-মানুষকে ভালোবেসে আমার প্রিয় দল বিএনপির আদর্শ কর্মসূচি বাস্তবায়নে রাজপথের আন্দোলন -সংগ্রামে আমার  জীবন উৎসর্গ করেছি। আমি আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন চেয়েছি,আমি রাজনৈতিক কর্মী হিসেবে এবং দলের প্রতি আমার অবদান বিবেচনায় এটা আমার অধিকার। তবে দলীয় সিদ্ধান্তই শেষকথা।

অতীতে যেমনি আমার অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ কোটি মানুষের নির্ভরতার প্রতিক তারেক রহমানের প্রতিটি নির্দেশ মৃত্যুর ঝুঁকি নিয়েও পালনে পিছপা হইনি - আজকেও আমার অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে অঙ্গীকার করছি তিনি যাকেই মনোনয়ন দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এবং আমাদেরকে নির্দেশনা দিবেন আমরা সর্বশক্তি দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে  আগামীর বাংলাদেশের দ্বায়ীত্ব ও দেশনায়ক জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করতে জীবন উৎসর্গ করব।

তিনি আরো বলেন, অতিতে সকল কর্মসুচিতে এবং আজকেও আপনারা যেভাবে আমাকে সহযোগিতা সমর্থন করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আমার সাথে রাজপথে ছিলেন ও আছেন এজন্য আমি আপনাদের প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে একান্ত অনুরোধ করব আগামীর বাংলাদেশের দায়িত্ব যে পর্যন্ত আমাদের নেতা আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে তুলে নাদিতে পারি সে পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, ঘরে ফিরব না।

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন