ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৬:৩১

৮-১৪ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। ১৩ নভেম্বর বাংলাদেশ ফুটবল দলের আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও একই ভেন্যুতে। একই সময়ে দুটি খেলার সূচি পড়ায় সংকট তৈরি হয়। 
গতকাল জাতীয় স্টেডিয়ামে উপদেষ্টা ও বাংলাদেশে অবস্থিত বিদেশি কুটনৈতিকদের সাথে একটি প্রীতি ম্যাচ হয়। সেই প্রীতি ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফুটবলকে প্রাধান্য দিয়ে আরচ্যারিকে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়াম ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত জানান। কিন্তু আরচ্যারি ফেডারেশন ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলার দাবি জানায়। জাতীয় ক্রীড়া পরিষদ আরচ্যারি ফেডারেশনের দাবিতে সম্মতি দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, '১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি হবে। বাফুফে ও আরচ্যারি দুই ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছে। দুই ফেডারেশন এতে সম্মত। আগামীকাল এই সংক্রান্ত চিঠি ইস্যু করবে জাতীয় ক্রীড়া পরিষদ।'
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, 'জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমরা জেনেছি ১২ নভেম্বর পর্যন্ত আমরা খেলা পরিচালনা করতে পারব। ১৩-১৪ নভেম্বর বাকি দুই দিনের খেলা আর্মি স্টেডিয়ামে আয়োজন করব। আমাদের কষ্ট হলেও ফুটবল ও ক্রীড়াঙ্গনের স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র