ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৪৭

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় র‌্যালিতে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুর ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ডলার মাহমুদ, শামীনূর রহমান শামীম, রিপন মন্ডল, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, সাবু, সাহারাজ আলম সনি, নওগাঁ সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, সাইদুল হক বাঘা, আবু হাসান, শাহানুর রহমান গোলাম, এহতামুল হক নোমান, মামুনুর রশিদ মামুন, শাকিব ইসলাম কাজল, যুবনেতা সিম, ম্নেহ, রাসেল, পারভেসসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে নওজোয়ান মাঠে এসে জড়ো হয়। এছাড়া তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে পৌর ও থানা যুবদলের গাছের চারা বিতরণ ও ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়