লিভারপুলকে চমকে দিল ৭৪ বছর পর ফেরা ব্রেন্টফোর্ড
ইংল্যান্ডের শীর্ষ লিগে ৭৪ বছর পর ফেরা এক ক্লাব রীতিমতো চমকে দিল ইপিএলের টেবিল টপার লিভারপুলকে। দুবার এগিয়ে গিয়েও জিততে পারল না লিভারপুল। শনিবার রাতে ৬ গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। প্রথমে এগিয়ে যায় ব্রেন্টফোর্ডই। ২৭ মিনিটে ইভান টনির পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের টোকায় জাল খুঁজে নেন ইথান পিনক। তিন মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রসে বক্সের মুখে দারুণ হেডে বল জালে পাঠান জটা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
৫৪তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফাবিনিয়োর ক্রসে কাছ থেকে গোলরক্ষককে বোকা বানান সালাহ, তুলে নেন ক্লাবের হয়ে নিজের শততম গোল। রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও ভিআরে বদলায় সিদ্ধান্ত।
৬৩ মিনিটে জানেল্টের গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। চার মিনিটের মাথায় কুর্তিস জোনস ফের লিভারপুলকে এগিয়ে দেন। তবে ৩-২ গোলের লিড ধরে রাখতে পারেনি অলরেডরা।
৮২ মিনিটে উইসা সমতায় নিয়ে আসেন স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায়ই মাঠ ছেড়েছে দুই দল।
এই ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৬ ম্যাচে ৪ জয় ২ ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ড এখন নয় নম্বরে।
জামান / জামান
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব