ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১০-২০২৫ রাত ৯:৫৯

দীর্ঘদিন পর গণপূর্ত অধিদফতরে নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। নতুন প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, ফরিদপুর থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। 

তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া হতে ২০১৫ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন।তিনি ১৯৯৯ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১২ সালে নির্বাহী প্রকৌশলী, ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পরবর্তীতে একই বছর ডিসেম্বর মাসে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেন। তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে ২৮/১০/২০২৫ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।

চাকরিরত অবস্থায় তিনি দেশে-বিদেশে বিভিন্ন খন্ডকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি সৌদি আরব, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া এবং শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তিনি দেশ-বিদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি লিয়েনে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়াতে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজ এবং প্রকিউরমেন্টে ও অন্যান্য নির্মাণে নানাবিধ অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB)- এর আজীবন ফেলো।চাকরি ছাড়াও তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।

এমএসএম / এমএসএম

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত