ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

দল যাকে মনোনয়ন দিবে"তার পক্ষে কাজ করতে হবে: এস এম মামুন মিয়া


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ১:১৭

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও চট্টগ্রাম ১৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম মামুন মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মা বোনেদের আওয়ামী লীগ সরকার ভোট কেন্দ্রে ডুকতে দেয় নাই, তার কারণ মা বোনেরা ভোট কেন্দ্রে ডুকতে পারলেই তারা ধানের শীষে ভোট দিবে এই ভয়ে দীর্ঘদিন ধরে তাদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে অবৈধ নিশি রাতের সরকার।

তিনি বলেন, দেশের জনগণ এখনো অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসনে আমাকে মনোনয়ন দিতে হবে এই রকম কোন কথা নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করে চট্টগ্রাম ১৩ আসন (আনোয়ারা কর্ণফুলী)তে মনোনয়ন দিবে আমরা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। মনে রাখবেন আমাদের  দলের মার্কা ধানের শীষ দেখে আমরা ভোট দিব ব্যক্তি'কে নয়। সুতরাং দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করব।

(২৮ অক্টোবর) মঙ্গলবার বিকালে কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবদলের উদ্যোগে ৫'শ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো: নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য  হাজ্বী মো: ওসমান, কর্ণফুলী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ট্রাকটর,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি যথাক্রমে কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, মো: সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না, আলমগীর বিন হোসাইন,যুবদল নেতা মাহবুব আলম জনি, শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  মো: ইকবাল, আবুল বশর, ইঞ্জিনিয়ার শাহজান জুয়েল,মো: ইয়াছিন, মির্জা নাছির,সদস্য শামীমুর রহমান ফয়সাল, শাহেদুল আলম টিটু, আউয়াল, আতা উল্লাহ,তসলিম,জাহিদুর রহমান লিটন,শাহজাদা মহিউদ্দিন, জহিরুল ইসলাম (জহির), আব্দুল মজিদ, দেলোয়ার,মো: সুমন,মামুনুর রশিদ মাহির, ইমতিয়াজ জাবেদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার ৫' দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী চাউল বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ