ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ব্যাংক পিএলসি'র পক্ষ থেকে আড়াইহাজার থানায় দুটি পেট্রোল ভ্যান হস্তান্তর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৩:২৭

একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজই অর্থনৈতিক উন্নতি ও জাতীয় অগ্রগতির পূর্বশর্ত, এই প্রতিজ্ঞায়, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতি অঙ্গীকার, সামাজিক সুরক্ষা, সকল নাগরিকের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি এবং সাম্প্রতিক কঠিন সময়ে শান্তি বজায় রাখা এবং জীবন মান উন্নয়নে সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দুটি টহলবাহী গাড়ি অনুদান করেছে  ঢাকা ব্যাংক। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টহল গাড়ি দুটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।
৫ই আগস্ট, ২০২৪ তারিখে ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী আড়াইহাজার থানা ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এরপর আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা ব্যাংকের কাছে প্রতিদিনের পুলিশি টহলের জন্য দুটি টহল গাড়ি অনুদান হিসেবে প্রদানের জন্য অনুরোধ করেন।
ঢাকা ব্যাংক পিএলসি'র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ কে এম শাহনওয়াজ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ পুলিশের পক্ষে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনের কাছে ভ্যানের চাবি হস্তান্তর করেন।
এ সময় ঢাকা ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সিইএমও) মো. মোস্তাক আহমেদ, এসইভিপি ও সিএফও সাহাবুব আলম খান, নারায়ণগঞ্জ জোনের শাখা ব্যবস্থাপকবৃন্দ , টি এম মেসবাহ উদ্দিন আহমেদ, ডিজিএম নারায়ণগঞ্জ রুরাল ইলেকট্রিসিটি এসোসিয়েশন -অঞ্চল ০২,  একেএম নুরুল হক খান বাবুল, বীর মুক্তিযোদ্ধা ও বিখ্যাত কৃষিবিদ, মোহাম্মদ আব্দুল মান্নান মোল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যাংক সবসময় প্রয়োজন অনুযায়ী সমাজ ও মানুষের সেবায় এগিয়ে আসার চেষ্টা করে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন