অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় আইচ মোল্লা, প্রান্তিক নাবিলদের। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে টাইগার যুবারা। ঘরের মাঠে এই সিরিজ শেষে এবার শ্রীলঙ্কা সফরে যাবে মেহরাব হাসান অহীনের দল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ঘোষণা করা সূচি অনুযায়ী লঙ্কায় গিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দল। এজন্য আগামী ৭ অক্টোবর দেশ ছেড়ে লঙ্কা দ্বীপে পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর।
আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে বসার কথা আছে যুব বিশ্বকাপের আসর। এজন্য নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচ হেরে গেলেও ৫ ম্যাচ ওয়ানডে সিরিজটি জিতেছে ৩-২ ব্যবধানে। এই সিরিজ শেষ হতেই এবার লঙ্কার পথ ধরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জামান / জামান
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব