ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু রিয়ার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৫ সকাল ৯:১৯

বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে আছেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রেমিকের মৃত্যুর পর অভিনয় জগতের বাইরে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। ভাইয়ের সঙ্গে মিলে পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২’ শুরু করেছেন এ অভিনেত্রী। এর পাশাপাশি নিজের পডকাস্ট নিয়েও কাজ করছেন তিনি। 
জানা গেছে, উদ্যোক্তা হিসেবে নিজেকে ব্যস্ত করে রেখেছেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি বেঙ্গালুরুর জিকিউ হিরোজ ২০২৫ সালের উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এ অভিনেত্রী। তিনি বলেন, ভিকটিম হওয়া এক ধরনের মানসিকতা। কিন্তু আমি সারভাইভার হতে চেয়েছি।
এর আগে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ভয়াবহ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সময় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ঘৃণার প্রচারণা চলেছিল। 
সেই কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ আজও এসে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি কখনো নিজেকে ভিকটিম মনে করিনি।’
তিনি বলেন, ‘তুমি হয় ভিকটিম হতে পারো, নয়তো সারভাইভার। আমি বেছে নিয়েছিলাম সারভাইভার হওয়া— এটি মানসিকতার ব্যাপার।’ 
এ অভিনেত্রী বলেন, ‘যখন তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারো এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে কর, তখন অন্যের কথা তোমাকে আর আঘাত করতে পারবে না।’ 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?