তাড়াশে পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জের তাড়াশে পৌর যুব দলের উদ্যোগে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কর্তন। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুব দলের নেতা কর্মীরা র্যালি নিয়ে এমবি এন্টারপ্রাইজের দোতলায় দলীয় অস্থায়ী কার্যালয়ে জমায়েত হতে থাকে।পরে পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর যুবদলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদল নেতা আবুল কালাম ,আব্দুল লতিফ,দুলাল হোসেন, ইসলামইল হোসেন ফকির, মাসুদ রানা, নজরুল প্রধান, এফ এম সোহেল রানা, কে এম রাসেল, আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদত, তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা আব্দুল মতিন, ছাত্রদল নেতা নূরইসলাম নূরনবী প্রমূখ। আলোচনা সভা শেষে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী