গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
অভিনয় জগতে বরাবরই নিজের আত্মবিশ্বাস এবং সাহসিকতার ছাপ রেখেছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি যে কাজটি করলেন, তাতে নেটিজেন থেকে স্বামী নিক জোনাস সকলেই বেশ অবাক। সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে প্রিয়াঙ্কা এবার তার গলায় জড়ালেন আস্ত সাপ! আর সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি প্রিয়াঙ্কা তার সোশ্যাল মিডিয়ায় সাপের সঙ্গে পোজ দেওয়া একাধিক ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তার স্বামী নিক জোনাসকে কৌতুক করে বলতে শোনা যায়, ‘তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।’ উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ।’
স্বামী নিকের খানিকটা ভয়ের অভিব্যক্তি যখন ভিডিওতে স্পষ্ট, ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যায় বেশ মজার ছলে বিষয়টি উপভোগ করতে। অভিনেত্রী স্বাচ্ছন্দ্যে সাপের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও, নিক কিন্তু এসব থেকে নিজেকে দূরেই রাখলেন।
প্রিয়াঙ্কা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার পুরোনো কিছু ছবিও শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যায়, আর অন্য একটি ছবিতে ছিল কালো রঙের সাপ। একটি ছবিতে আবার অভিনেত্রীকে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যায়। এসব দেখেই বোঝা যায়, সাপের প্রতি প্রিয়াঙ্কার কোনো ভয়ই নেই।
অভিনেত্রীর এমন সাহসিকতায় ভক্তরাও প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখটা কি একবারও দেখেছো? তোমার সাহস দেখে আমি সত্যিই অবাক!’ অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমার এই ছবিটা আমাকে টানা তিন রাত তাড়া করে বেড়াবে।’ আরেক ভক্তের মন্তব্য, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো। আমি কিন্তু কেঁদে ফেলব।’
এমএসএম / এমএসএম
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!