ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দমের আড্ডায় তারকাদের মিলনমেলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ২:৫৮

গুলশান শুটিং ক্লাবে হয়ে গেল বহু প্রতীক্ষিত সিনেমা 'দম'-এর জমকালো মহরত। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং রূপালী পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সিনেমাটির পরিচালনা করছেন নির্মাতা রেদওয়ান রনি। চমকের এখানেই শেষ নয়, কেন্দ্রীয় চরিত্রে আরও দেখা অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

যৌথভাবে সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। মহরতে আফরান নিশোর বিপরীতে পূজা চেরির নাম ঘোষণার পর থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এই নতুন জুটির রসায়ন দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছর রোজার ঈদ পর্যন্ত।

তবে মহরত অনুষ্ঠানে সিনেমাটির ঘোষণা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল তারকাদের প্রাণবন্ত আড্ডা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল। 

ভিডিওতে দেখা যায়, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং সংগীতশিল্পী পারশা মাহজাবীন গান গেয়ে মাতিয়ে তুলেছেন আসর। ভিডিওর ক্যাপশনে শাহরিয়ার শাকিল লিখেছেন, 'দম আড্ডা'। 

জানা গেছে, সত্য ঘটনার অনুপ্রেরণায় এক 'সারভাইভাল' গল্প নিয়ে নির্মিত হচ্ছে 'দম'-এর কাহিনি। দুই বছর আগে প্রকাশিত একটি পোস্টারে চারপাশে পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসা চোখ বাঁধা এক ছেলের ছবি দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের সন্ধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের কঠিন সংগ্রামের গল্প এই সিনেমায় জীবন্ত হয়ে উঠবে।

প্রথমদিকে সিনেমাটির শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও, নির্মাতারা এখন কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?