ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মান্দা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. টিপুকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৪:৫

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিনের তৃণমূলের নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব ডা. ইকরামুল বারী টিপুর প্রতি সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৯ অক্টোবর) রাতে প্রসাদপুর বাজারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডা. টিপুকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩২ বছর ধরে ডা. ইকরামুল বারী টিপু বিএনপিকে সংগঠিত করে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। তিনি তৃণমূলের নেতা-কর্মী, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। তার নেতৃত্বেই মান্দা উপজেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ ও সক্রিয় অবস্থায় রয়েছে।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঘোষিত মনোনয়ন মানদণ্ড অনুযায়ী ডা. টিপুই মান্দা আসনের সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিকদল মান্দা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর বকস মণ্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এরফান আলী মিয়া, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াইদুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা তাঁতিদলের সভাপতি জেএম নাজিমুদ্দীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের ও শামীম হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, জুয়েল, তুহিন, আশরাফুল ইসলাম সুমন, গোল্ডেনসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থক।

বক্তারা আরও বলেন, ২০০৮ সালের পর থেকে মান্দা আসনটি বিএনপির হাতছাড়া হলেও এ অঞ্চলে দলটির শক্ত ঘাঁটি এখনো অটুট রয়েছে। তারা দাবি করেন, ডা. ইকরামুল বারী টিপু একজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যেই তৃণমূলে আস্থা অর্জন করেছেন। মান্দা আসন পুনরুদ্ধারে তার বিকল্প কেউ নেই বলেও তারা মনে করেন।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ