ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যৌনউত্তেজক সিরাপ সংরক্ষণের অপরাধে দুই মুদি দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ২:৮

দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন এবং স্বাস্থ্য হানিকর (যৌনউত্তেজক) সিরাপ সংরক্ষণের অপরাধে দুই মুদি দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৮০০ বোতল সিরাপ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

ইউএনও পরিমল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার শিবপুর বাজারে অনুমোদনহীন এবং স্বাস্থ্য হানিকর সিরাপ সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুধীর স্টোরের মালিককে ৩৫ হাজার ‍এবং লোকমান স্টোরের মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত প্রায় ৮০০ বোতল সিরাপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, যুবসমাজ ধ্বংসের অন্যতম উপদান হলো মাদকের উপকরণ মিশ্রিত যৌনউত্তেজক এসব সিরাপ। মুনাফার লোভে কিছু ব্যক্তি এসব সিরাপ অবাধে বিক্রি করে থাকেন। ওইসব ব্যবসায়ীর অপতৎপরতা রোধ ও মাদক থেকে যুবসমাজকে রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ