ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
কোচ জাবি আলোনসোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আগামী গ্রীষ্মে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনার আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।
বিভিন্ন গণমাধ্যমের দাবি, চলতি মৌসুম শেষেই এ বিষয়ে ভিনির সঙ্গে সমঝোতা সেরে ফেলতে চায় ক্লাবটি। কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোনো বিরোধ থাকলেও সেটিরও অবসান চায় ক্লাব। যদিও বিষয়টি ক্লাবের একেবারেই অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচ শেষের ১৮ মিনিট আগে ভিনিসিয়ুসকে মাঠ থেকে উঠিয়ে নেন আলোনসো। এ ঘটনায় ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠ ছাড়ার সময় কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সোজা টানেলে চলে যান। পরে টিভি ফুটেজে ধরা পড়ে মাঠ ছেড়ে চলে যাবার সময় ভিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। অবশ্য কিছুক্ষণ পর ভিনি আবারও বেঞ্চে ফিরে আসেন।
ওই সময় অনেকটাই ক্ষিপ্ত ভিনি ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন, এমনটাও শোনা গেছে। আর এতেই আলোনসোর সঙ্গে তার উত্তপ্ত সম্পর্কের বিষয়টি ও একইসাথে ক্লাবে তার ভবিষ্যৎ আবারও সামনে চলে আসে।
এর আগে বছরের শুরুতে ভিনিসিয়াস বেতর বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। যা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে সমালোচনা তৈরি হয়। অনেকেই ঐ সময় বলেছিলেন ভিনি চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। যদিও রিয়াল মাদ্রিদ এখনো ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আশাবাদী।
ইঙ্গিত পাওয়া গেছে ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে তাকে ধরে রাখার প্রস্তাব আসছে যা আগামী গ্রীষ্মে কার্যকর হবে। তার আগেই আলোনসোর সঙ্গে বিষয়টিও সমাধান করতে চায় রিয়াল। ভিনির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। আলোনসোর সাথে সম্পর্কের উন্নতি না হলে ভিনি নিজেই ক্লাব ছেড়ে চলে যাবেন।
মাঠে ভিনির গুরুত্বের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব সবকিছু সমাধানের ইঙ্গিত দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমএসএম / এমএসএম
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
এ কেমন ছেলেখেলা!