দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
বাংলাদেশের মাটিতে ভারতীয় পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়। সেই সূচি এখনও ঠিক হয়নি। এরই মাঝে সিরিজ খেলতে যাচ্ছে দুই দেশের মেয়েরা। যদিও দুই ফরম্যাটের সিরিজটি হবে ভারতে। আগামী ডিসেম্বরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ খেলতে দেশটিতে সফর করবে।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছে। সূচি প্রস্তুতে আলোচনা চলমান রয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। ধারণা করা হচ্ছে– সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কটকে।
বর্তমানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ চলছে। ফলে বাংলাদেশ-ভারতের আসন্ন সিরিজ দিয়ে শুরু হতে পারে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে আমরা ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’
এদিকে, ৮ নভেম্বর থেকে নারী এনসিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। নিজের ফিটনেসের উন্নতির লক্ষ্যে এই ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এ ছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এই টুর্নামেন্টে খেলবেন না বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এবারের নারী বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। আট দলের মধ্যে তাদের অবস্থান ছিল সাত নম্বরে। আইসিসির এই মেগা টুর্নামেন্ট চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদা ও মারুফা। ফলে তাদের বিশ্রাম ও চোট পুনর্বাসন প্রয়োজন।
Aminur / Aminur
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন
তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা
দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান
বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের
২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ
মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!
মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট
৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের