ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জামায়াত ক্ষমতায় গেলে মন্দিরও পাহারা দিতে হবেনা


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৩১-১০-২০২৫ দুপুর ৩:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রিয় ক্ষমতায় আসলে মসজিদ যেমন পাহারা দিতে হয়না, তেমনিভাবে মন্দিরও পাহারা দিতে হবেনা। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে নির্ভয়ে নির্বিঘ্নে সকলে তার ধর্ম-কর্ম পালন করবে। সেখানে কোন নিরাপত্তার ভয় থাকবেনা। পাহাড়ি বাঙ্গালি সকলে মিলে-মিশে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করবো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন, খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে প্রতিটি সেক্টরে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান হবে জিারো টলারেন্স।

এ সময় জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্রিয় ক্ষমতা দিয়ে জামায়াতকে একবার পরীক্ষা করার আহ্বান জানান তিনি। এতে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা জামায়াতের অফিস  সম্পাদক মো: ইউছুফ,উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিক অংশ নেন।

এছাড়া গুইমারা উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান,  ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা সাদেকুর রহমান,  আমিনুল ইসলাম, দ্বীন ইসলাম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ