যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও জননেতা মিজানুর রহমান ভুইয়া মিল্টনের পক্ষ থেকে সন্দ্বীপ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এই মানবিক কার্যক্রমের আয়োজন করেন পৌরসভা ০২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মারুফ আহমেদ। সমাজের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভা যুবদল নেতা মোঃ মোবারক রাজু, পৌরসভা বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভা ছাত্রদল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরফিন শুভ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,“বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। জননেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের প্রতিটি নেতাকর্মী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
চাউল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের হাতে চাউলের বস্তা তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী