ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১০:১৯

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরলেও এবার তাকে দেখা গেল নতুন রূপে। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কাড়লেন তিনি। 

এমনিতেই ফ্যাশন সেন্স ও স্টাইল নিয়ে জয়া আহসানের প্রশংসা কম নয়। তার নজরকাড়া স্টাইলের কাছে বয়স যেন ঢাকা পড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। ছবিতে তাকে দেখা যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজের মতো পোশাকে। পোশাকটিতে রয়েছে অফ-হোয়াইট বা হালকা বেইজ রঙের ওপর কমলা ও সবুজ রঙের টিউলিপ ফুলের প্রিন্টে ডিজাইন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার তিনি নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে জয়াকে ঘরোয়া আবহেই পোজ দিতে দেখা যায়। কখনও জানালার বাতি বা পর্দার দিকে আনমনা হয়ে তাকিয়ে আছেন, কখনও বা সোফায় বসে আলতো হাতে চুল ঠিক করছেন; আবার ঘুমানোর ভঙ্গিতেও পোজ দিয়েছেন। চারটি ভিন্ন ফ্রেমে তোলা ছবিগুলোতে জয়াকে দেখায় বেশ স্নিগ্ধ ও লাবণ্যময়ী। পোস্টটির সঙ্গে যুক্ত করেন একটি গানও।
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। কেউ কেউ তাকে সকালের মিষ্টি শুভেচ্ছাও জানান।

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?