কাউনিয়ায় ৫৪তম সমবায় দিবস পালন
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে দুপুরে আলোচনা সভা ও সমবায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. নুহু মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আফসানা জাহান,উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মো. নুরুন্নবী । এ সময় সমবায়ীগণের মধ্যে বক্তব্য রাখেন— মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (মাকু) 'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলীমুল রেজ্জা খান জুয়েল,কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সভাপতি হুমায়ুন কবীর তারা, স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড চেয়ারম্যান এডভোকেট আসাফ-উদ-দৌলা শাহীন,৫ নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেড এর সদস্য মো. সাইফুর রহমান মুক্তা ও আকরাম হোসেন অরেঞ্জ প্রমুখ। বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার। তারা সবাইকে সমবায় আন্দোলনে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, সম্মাননা প্রদান ও দলীয় স্লোগানে অডিটরিয়াম প্রাঙ্গণ মুখরিত করে তোলে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ