ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ৪:২৬

ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী পাল্টাপাল্টি শোডাউন করেছে বিএনপি ও বিজেপি। বিজেপির সভাস্থলে হামলা, অফিস ভাংচুর, হামলায় আহত প্রায় ২০ জন। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা- ১ সদর আসনের মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভোলার বিএনপি ও বিজেপি বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছিলো। এ নিয়ে উভয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই ধারাবাহিকতায় উভয় দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ করে বিএনপি। অপরদিকে, জেলা বিজেপি নতুন বাজার তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ নিয়ে সকাল থেকে উভয় দলের মধ্যে টানটান উত্তজনা বিরাজ করছিল।

বেলা সাড়ে ১২ টারদিকে হঠাৎ করে বিএনপির কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বিজেপির সমাবেশে হামলা চালালে মুহুর্তের মধ্যে সমাবেশটি পন্ড হয়ে যায়। এ সময় একদল দুর্বৃত্ত জেলা বিজেপির কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। এতে সাংবাদিক সহ উভয় দলের প্রায় ২০ জন আহত হয়। এর কয়েক মিনিট পর বিএনপির কয়েকশত নেতাকর্মী আওয়ামী লীগ হাটাও শ্লোগান দিয়ে নতুন বাজার চত্তর দখল করে নেয়।

পরবর্তীতে উত্তপ্ত বিএনপির নেতাকর্মীদের শান্ত করতে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক এনামুল হক, বশির হাওলাদার এসে নেতাকর্মীদের স্থান থেকে সরে যেতে নির্দেশ দিলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে  বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। 

এ ঘটনায় জেলা বিএনপির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। প্রশাসনের দেয়া নির্ধারিত সময় অনুযায়ী আমরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলা স্কুল মোড়ে গেলে বিজেপির মিছিলের মুখোমুখি হই। এ সময় কে বা কাহারা আমাদের মিছিলে ঢিল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সড়িয়ে দেই। কিন্তু বিজেপির সমাবেশটি বেলা সাড়ে ১২ টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকায় এ অপৃতিকর ঘটনা ঘটেছে। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন, সেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ বিষয়ে জেলা বিজেপির সাধারন সম্পাদক মোতাছিম বিল্লাহ বলেন, আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র পক্ষে গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে একটি র‍্যালী করে পার্টির অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করি। কিছু সময় পরে বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্য মূলক ভাবে আমাদের পাটি অফিসে হামলা করে নেতাকর্মীদের আহত করে অফিস ভাংচুর করে। 

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ