মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন
পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি. এম খোরশেদ সভাপতি এবং ডিবিসি নিউজের মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল ২৪) ও রিপন আনসারী (জি টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আর. এস. মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার সম্পাদক রানা কাদের (বাংলা টিভি)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. আকরাম হোসেন (বাংলা ভিশন), শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আসাদ জামান (এখন টেলিভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি) এবং সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস (আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এন টিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙা টিভি) ও মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি)।
এছাড়া মানিকগঞ্জে কর্মরত অন্যান্য টেলিভিশনের প্রতিনিধিরাও সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি বি. এম. খোরশেদ বলেন, সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটন জানান, মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই টিআরইউ’র মূল লক্ষ্য।
সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ