নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন
তথ্য অধিকার আইনে আবেদন করার পরও আইনানুগ সময়ে তথ্য না দেওয়ায় নওগাঁ জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন উপজেলা এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন করেছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সবুজ হোসেন।
জানা গেছে, দৈনিক আজকের বাংলা পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সবুজ হোসেন তথ্য অধিকার আইনের আওতায় গত ১৪ই সেপ্টেম্বর বদলগাছি, ৭ই সেপ্টেম্বর সাপাহার ও ১৪ই সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে আবেদন করেন। পাশাপাশি ৮ই সেপ্টেম্বর নওগাঁ সদর, ৭ই সেপ্টেম্বর সাপাহার ও ১৪ই সেপ্টেম্বর পত্নীতলা উপজেলার এলজিইডি প্রকৌশলীদের কাছেও পৃথকভাবে তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন দাখিল করেন।
কিন্তু নির্ধারিত ২০ কার্যদিবস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে চাহিদাকৃত তথ্য প্রদান করা হয়নি। এ অবস্থায় তিনি তথ্য অধিকার আইনের ধারা ২৪ অনুযায়ী আপিল কর্তৃপক্ষের নিকট আবেদন করতে বাধ্য হন।
এর মধ্যে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির বিরুদ্ধে জেলা প্রশাসক নওগাঁ বরাবর আপিল আবেদন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধেও পৃথকভাবে আপিল আবেদন করেছেন।
অন্যদিকে, নওগাঁ সদর, পত্নীতলা ও সাপাহার উপজেলার এলজিইডি প্রকৌশলীদের বিরুদ্ধেও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর আপিল আবেদন করেছেন সাংবাদিক সবুজ হোসেন।
আপিল আবেদনে তিনি উল্লেখ করেন, “তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক হলেও কোনো কর্মকর্তা তা মানেননি, যা স্পষ্টতই আইনের অবজ্ঞা।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনে অবহেলা ও আইন লঙ্ঘনের মাধ্যমে জনস্বার্থে তথ্যপ্রাপ্তির অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তথ্য প্রদানের নির্দেশনা চেয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা এলজিইডি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আপিল আবেদন বিষয়ে জেলা প্রশাসকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় জেলা প্রশাসকের কোন মন্তব্য পাওয়া যায় নি। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আবেদন পাওয়ার পরেই ওই তিন উপজেলা প্রকৌশলীদের সাথে কথা বলেছি তারা শীঘ্রই আইন অনুযায়ী চাহিত তথ্য আবেদনকারীর নিকট প্রদান করবেন। তবে বেশকিছু তথ্য রয়েছে যেগুলো উপজেলা পরিষদের প্রশাসক অর্থাৎ বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ব্যতীত দিতে পারবেন না; সেগুলো লিখে দেওয়ার পরামর্শও দিয়েছি।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান