নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনতার এমপি জাহিদুল ইসলাম ধলুর উঠান বৈঠক
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সোমবার সকালে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ শত শত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
উঠান বৈঠকে জাহিদুল ইসলাম ধলু বলেন, বিএনপি জনগণের দল, এই দল জনগণের ভোট ও অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা মাঠে আছি। বিএনপি সরকার গঠন করলে বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা থাকলে আমরা এই দেশের রাজনীতি ও প্রশাসনকে জনগণের কল্যাণমুখী পথে নিয়ে যাব। দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনা বিএনপি’র অঙ্গীকার। এ সময় নেতাকর্মীরা এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগে এলাকাবাসী ধলু ভাইকে ‘জনতার এমপি’ হিসেবে অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরে আরো বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে”।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান